২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে সবার জন্য সমতল মাঠ দিতে হবে: জামায়াত আমির

‘‘আমরা একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না,” বলেন তিনি।

ভোটে সবার জন্য সমতল মাঠ দিতে হবে: জামায়াত আমির
মিরপুরের পীরেরবাগে সংঘর্ষে আহতদের বুধবার হাসাপাতালে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 10:41 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, “আমরা নির্বাচন কমিশন ও সরকারকে বলব সত্যিই আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের, সে অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান, তাহলে আপনাদের দায়িত্ব অবশ্যই পালন করতে হবে।

“সমতল মাঠ সবার জন্য দিতে হবে। সবাইকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে এবং যারা সন্ত্রাস এবং দুর্বৃত্তপনা করবে, তাদের মুখের দিকে না তাকিয়ে, আপনাদের দায়িত্বের দিকে তাকিয়ে তাদের আইনের আওতায় আনতে হবে।”

ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল) এলাকার পীরেরবাগে সংঘর্ষে আহতদের ইবনে সিনা হাসাপাতালে দেখতে গিয়ে বুধবার সাংবাদিকদের একথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘‘আমরা একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না। এরকম একটি নির্বাচন চাই।”

হামলা-সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়ে শফিকুর রহমান বলেন, “আমরা এই মবের তীব্র নিন্দা জানাই। আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন, মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ।”