রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা
সংসদীয় দলের এই বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়েছে।
বুধবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানেরর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
সংসদীয় দলের এই বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সংসদের সভা কক্ষে ২৩তম রাষ্ট্রপতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে দুপুর ২টায়, চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এবার একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করায় দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভোটি হতে যাচ্ছে।
বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলডিপি সভাপতি অলি আহমদ। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী।
নিয়ম অনুযায়ী, কেবল সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। সে হিসেবে এবার ভোটার আছেন ৩৪৯ জন।
