২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে দেশব্যাপী বাম জোটের বিক্ষোভ

প্রথম দিন ঢাকার পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ হবে

মঙ্গলবার থেকে দেশব্যাপী বাম জোটের বিক্ষোভ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2022, 09:32 PM

Updated : 14 Nov 2022, 09:32 PM

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী ১৫ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট যা মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

সোমবার জোটের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিত্যপণ্যের দাম কমানো, দেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা ফেরত ও ঋণ খেলাপিদের কাছে থেকে টাকা উদ্ধার এবং সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালিত হবে। 

কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে পদযাত্রা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। 

কেন্দ্রীয় কর্মসূচিতে প্রথম দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ হবে। কর্মসূচিতে বাম জোটের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা বক্তব্য রাখবেন।