বিডিনিউজ টোয়েন্টিফোর সবদিক থেকে ভালো: মির্জা ফখরুল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তিনি।
হালনাগাদ তথ্য আর খবরের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওপরই আস্থা রাখার কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “এখানে আমি একদম আপডেটেড ইনফরমেশনসগুলো পাই, নিউজগুলো পাই। আর তাদের যে প্রেজেন্টেশন, ডেলিবারেশনস যেটা হয়, সেটা আমার কাছে মনে হয় যে বস্তুনিষ্ঠ এবং ভালো সবদিক থেকে।”
