দীপু মনি হাসপাতালে
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, সোমবার রাতে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি অধ্যাপক তৈমুর নেওয়াজের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১০টার দিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে হাসপাতালে আনা হয়। তার জ্বর রয়েছে, তিনি শ্বাস কষ্টে ভুগছেন।”
