রাজনীতিকদের সঙ্গে খালেদার ইফতার
তৃতীয় রোজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজনীতিবিদের সম্মানে রোববার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সিটি-‘নবরাত্রি’তে এই ইফতার পার্টি দেন তিনি।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকীসহ ২০ দলীয় জোটের শীর্ষনেতারা এই ইফতারে অংশ নেন।
২০ দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর আবদুল হালিম, জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, এলডিপির অলি আহমদ, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরহাদুজ্জামান ফরহাদ, ন্যাপের জেবেল রহমান গানি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির ছাইদুল হাসান ইকবাল, জমিয়তে উলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, ডিএলের সাইফুদ্দিন মনি ও সাম্যবাদী দলের সাঈদ আহমেদ।
আ স ম রব ও ইকবাল সিদ্দিকী খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ছিলেন না। তারা অতিথি টেবিলে বসে ইফতার করেন।
জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, টি আই এম ফজলে রাব্বী, আহসান হাবিব লিংকন, জামায়াতের রিদওয়ান উল্লাহ শাহিদী, শামীম বিন সাঈদী, বিকল্পধারার মাহী বি চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মুফতি আবদুর রব ইউসুফী ইফতার অনুষ্ঠানে ছিলেন।
ইফতার শুরুর আগে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন তিনি। অনুষ্ঠানস্থলে এসে তিনি বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান অনুষ্ঠানে ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, আবদুল মান্নান, খন্দকার মাহবুব হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, মীর নাসির, জয়নুল আবেদীন, সুজাউদ্দিন, আহমেদ আজম খান, মুশফিকুর রহমান, রুহুল আলম চৌধুরী, মারুফ কামাল খান, খুলনার মেয়র মনিরুজ্জামান মনি, রাজশাহীর সদ্য বরাখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের দেড় সহাস্রাধিক নেতা এই ইফতারে অংশ নেন।
