২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাম আজাদকে পিটুনির তদন্তে বিএনপির কমিটি

দলীয় কার্যালয়ে ঢুকে সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদকে পিটুনির ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন ও যুব দলের সহসভাপতি কে এম আই খলিলুর রহমান।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে বৃহস্পতিবার বিকালে দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ১৪ জুন নয়া পল্টনে বিএনপি ভবনের চতুর্থ তলায় যুবদলের কার্যালয়ে থাকা অবস্থায় একদল যুবক পিটিয়ে আহত করে সালাম আজাদকে।

যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম আজাদকে সম্প্রতি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক করেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।

সেদিনের হামলায় সালাম আজাদ বর্তমানে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন।

পুরনো খবর:

দলীয় কার্যালয়ে পিটুনি বিএনপি নেতা সালাম আজাদকে