২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিনেতা দুদুর জামিন নাকচ

নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর জামিন আবেদন নাকচ করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 01:53 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

দুদুর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার পল্টন থানার ওই চার মামলায় জামিনের আবেদন করা হয়।

“শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন আবেদন নাকচ করেন।”

বিএনপি-জামায়াতে জোটের অবরোধ চলাকালে গত জানুয়ারি মাসে পল্টন থানায় নাশকতার এসব মামলা হয়।

গত ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে দুদুকে আটকের পর চার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার জানান, জানুয়ারির বিভিন্ন সময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় গাড়ি ভাংচুর, আগুন দেওয়া, হাতবোমা ছোড়াসহ নাশকতার নানা ঘটনা এবং পুলিশের কাজে দেওয়ার বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা হয়েছে।

দুদুর বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে বলে তার আইনজীবী মেজবাহ জানান।