ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা আটক
ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মোল্লাকে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি সুনীল কর্মকার জানান, বুধবার সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বেলায়েত হোসেনকে আটক করা হয়।
ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় বেলায়েত হোসেনের বাড়ি।
ওসি জানান, বেলায়েতের কোছে দুটি ওয়ানশ্যুটার গান ও একটি গুলি পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
