ক্যামেরনকে খালেদার অভিনন্দন
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে কনজারভেটিভ পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশকে অখন্ড রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির নেতা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ব্রিটিশ হাইকমিশনার সাবিহ উদ্দিন আহমেদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্রিটেনের পালার্মেন্ট নিবার্চনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বেগম খালেদা জিয়া কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরনকে অভিনন্দন জানিয়েছেন ।”
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতার ফলে পাঁচ বছর যুক্তরাজ্যের শাসন ক্ষমতায় থাকছেন ডেভিড ক্যামেরন।
বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নিয়ম অনুযায়ী নিরঙ্কুশ জয়ের জন্য ৩২৬ আসন পেতে হলেও পার্লামেন্টে আয়ারল্যান্ডের সিন ফিনের চারটি আসন এবং স্পিকারের ভোট থাকে না বলে সংখ্যাগরিষ্ঠতার জন্য কর্যত ৩২৩ আসনই যথেষ্ট।
