ঢাকায় কাউন্সিলর পদে বিএনপির সমর্থন পাচ্ছেন যারা
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ‘আদর্শ ঢাকা আন্দোলন’।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নামের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়।
বিএনপি সমর্থিত প্রার্থীরা ‘আদর্শ ঢাকা আন্দোলন’ এর ব্যানারেই ভোটের লড়াইয়ে নামছেন। এর আহ্বায়ক হিসাবে আছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম পরামর্শক এমাজউদ্দীন আহমদ। সদস্যসচিব হিসাবে আছেন বিএনপিপন্থি সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
তাদের স্বাক্ষরে এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণে মেয়র পদে মির্জা আব্বাস এবং উত্তরে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেওয়া হয়েছে।
“আমরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর মনোনীত এসব প্রার্থীদের প্রতি সমর্থন দিয়েছে।”
ঢাকা উত্তরে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির সমর্থন পাচ্ছেন- মোস্তাফিজুর রহমান সেগুন (ওয়ার্ড-১); সাজ্জাদ হোসেন (ওয়ার্ড-২); কাজী আলী ইমাম আসাদ (ওয়ার্ড-৩); সাব্বির দেওয়ান জনি (ওয়ার্ড-৪); আনোয়ার হোসেন (ওয়ার্ড-৫); মাহফুজ হোসাইন খান সুমন (ওয়ার্ড-৬); রবিউল আউয়াল সোহেল (ওয়ার্ড-৭); ফেরদৌসী আহমেদ মিষ্টি (ওয়ার্ড-৮); বদিউজ্জামান (ওয়ার্ড-৯); মাসুদ খান (ওয়ার্ড-১০); এএলএম কাওসার আহম্মদ (ওয়ার্ড-১১); বাবুল আক্তার (ওয়ার্ড-১২);আব্দুল মতিন (ওয়ার্ড-১৩); আক্তার হোসেন জিল্লু (ওয়ার্ড-১৪); মো: লিয়াকত আলী (ওয়ার্ড-১৫); সৈয়দ একরাম হোসেন বাবুল (ওয়ার্ড-১৬); শাহিনুর আলম (ওয়ার্ড-১৭); ইঞ্জিনিয়ার কাজী আবদুল লতিফ (ওয়ার্ড-১৮); ফারুক হোসেন ভূইয়া (ওয়ার্ড-১৯); হাবিব উল্লাহ হবি (ওয়ার্ড-২০); এজিএম সামছুল হক সামসু (ওয়ার্ড-২১); ফয়েজ আহমেদ (ওয়ার্ড-২২); আবুল মেছের (ওয়ার্ড-২৩); মাহমুদুল আলম মন্টু (ওয়ার্ড-২৪); সাইফুল আলম কাজল (ওয়ার্ড-২৫); আনোয়ারুজ্জামান আনোয়ার (ওয়ার্ড-২৭); প্রিন্সিপাল আ. সাত্তার (ওয়ার্ড-২৮); এনায়েতুল হাফিজ (ওয়ার্ড-২৯); আবুল হাসেম হাসু (ওয়ার্ড-৩০); ফরিদ উদ্দিন ফরহাদ (ওয়ার্ড-৩১); আতিকুল ইসলাম মতিন (ওয়ার্ড-৩২); সাহবুদ্দিন মুন্না (ওয়ার্ড-৩৩); ওসমান গনি শাহজাহান (ওয়ার্ড-৩৪); শেখ আমির হোসেন আমির (ওয়ার্ড-৩৫) এবং সাজেদা আলী হেলেন (ওয়ার্ড-৩৬)।
ঢাকা দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির সমর্থন পাচ্ছেন- হুমায়ুন কবির (ওয়ার্ড-১); হাবিবা চৌধুরী বিথি (ওয়ার্ড-২); আবুল হোসেন (ওয়ার্ড-৩); গোলাম হোসেন (ওয়ার্ড-৪); হামিদুল হক (ওয়ার্ড-৫); শামছুল হুদা (ওয়ার্ড-৬); শামছুল হুদা কাজল (ওয়ার্ড-৭); ইসমাইল হোসেন (ওয়ার্ড-৮); মকবুল আহমেদ আকন্দ (ওয়ার্ড-৯); হারুনুর রশিদ (ওয়ার্ড-১০); দেলোয়ার হোসেন দেলু (ওয়ার্ড-১১); ফজলে রুবাইয়াত পাপ্পু (ওয়ার্ড-১২); লোকমান হোসেন ফকির (ওয়ার্ড-১৩); রফিকুল হক (ওয়ার্ড-১৪); সিরাজুল ইসলাম (ওয়ার্ড-১৬); সাইদুর রহমান (ওয়ার্ড-১৭); জাহাঙ্গীর হোসেন (ওয়ার্ড-১৮); আরিফুল ইসলাম আরিফ (ওয়ার্ড-১৯); খাজা হাবিবুল্লাহ হাবিব (ওয়ার্ড-২১); সাঈদ হোসেন সোহেল (ওয়ার্ড-২৩); হাজী আলতাফ হোসেন (ওয়ার্ড-২৫); মীর আশরাফ আলী আজম (ওয়ার্ড-২৬); সাইদা মোর্শেদ (ওয়ার্ড-২৭); উম্মে খাদিজা পারভেজ (ওয়ার্ড-২৮); শফিকুল ইসলাম রাসেল (ওয়ার্ড-২৯); হাজী মো. আব্দুর রাজ্জাক (ওয়ার্ড-৩০); রফিকুল ইসলাম রাসেল (ওয়ার্ড-৩১); ইমরানুল ইসলাম (ওয়ার্ড-৩২); মোহন (ওয়ার্ড-৩৩); মামুন (ওয়ার্ড-৩৪); ইয়াকুব সরকার (ওয়ার্ড-৩৫); এ বি এম পারভেজ রেজা (ওয়ার্ড-৩৭); মেহেরুন নেছা (ওয়ার্ড-৩৮); মকবুল ইসলাম খান টিপু (ওয়ার্ড-৪০); লিয়াকত আলী (ওয়ার্ড-৪১); ফরিদ উদ্দিন আহমেদ (ওয়ার্ড-৪৩); মো: আব্দুস শাহেদ মন্টু (ওয়ার্ড-৪৪); আবদুল কাদির (ওয়ার্ড-৪৫); ফারুক (ওয়ার্ড-৪৬); কাজী মাহাবুব মওলা হিমেল (ওয়ার্ড-৪৭); আতিকুল্লাহ আতিক (ওয়ার্ড-৪৮); রাইছেল হাসান হবি (ওয়ার্ড-৫০); নাজির আহমেদ মিয়া (ওয়ার্ড-৫১); বাদল রানা (ওয়ার্ড-৫২); মীর হোসেন মীরু (ওয়ার্ড-৫৩); হাজী শহিদুল্লাহ (ওয়ার্ড-৫৫); হাজী আব্দুল বাতেন (ওয়ার্ড-৫৬) এবং রাসেল আলম (ওয়ার্ড-৫৭)।
ঢাকা দক্ষিণে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপির সমর্থন পাচ্ছেন শামীমা আক্তার সোমা (ওয়ার্ড- ২,৩,৪), হোসনে আরা চৌধুরী (ওয়ার্ড- ৫,৬,৭), হোসনে আরা বেগম (ওয়ার্ড- ৮,৯,১০), মাজেদা বেগম মিতা (ওয়ার্ড- ১,১১,১২), সৈয়দা মরিয়ম বেগম সীমা (ওয়ার্ড- ১৩,১৯,২০), শিরিন জাহান (ওয়ার্ড- ১৬,১৭,২১), নিলুফা রহমান (ওয়ার্ড- ২২,২৩,২৬), শাহীন আক্তার শানু (ওয়ার্ড- ২৪,২৫,২৯), সামসুন নাহার ভূইয়া (ওয়ার্ড- ২৭,২৮,৩০), নাসরিন রশিদ পুতুল (ওয়ার্ড- ৩১,৩২,৩৩), মিসেস সুরাইয়া বেগম (ওয়ার্ড- ৩৫,৩৬,৩৭), মমতাজ চৌধুরী টুটু (ওয়ার্ড- ৩৪,৩৮,৪১), ফরিদা ইয়াসমিন (ওয়ার্ড- ৩৯,৪০,৪৯), রাশিদা আক্তার রাণী (ওয়ার্ড- ৪৮,৫০,৫১), মনি বেগম (ওয়ার্ড- ৪২,৪৩,৪৪), আসমা আফরিন (ওয়ার্ড- ৪৫,৪৬,৪৭), খালেদা আলম (ওয়ার্ড- ৫২,৫৩,৫৪) এবং সালমা আক্তার ফাতেমা (ওয়ার্ড- ৫৫,৫৬,৫৭)।
ঢাকা উত্তরের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপির সমর্থন পাওয়া প্রার্থীরা হলেন- সালেহা আক্তার (ওয়ার্ড- ১,১৭,১৮), আমেনা খাতুন (ওয়ার্ড- ৪,১৫,১৬), মেহেরুন নেছা (ওয়ার্ড- ২,৩,৫), মিলি জাকারিয়া (ওয়ার্ড- ৬,৭,৮), নাজমা কবির (ওয়ার্ড- ৯,১০,১১), রুনা আক্তার (ওয়ার্ড- ১২,১৩,১৪), তাহমিনা শাহীন (ওয়ার্ড- ১৯,২০,২১), আলেয়া বেগম মনি (ওয়ার্ড- ২৪,২৫,৩৫), রোকেয়া সুলতানা তামান্না (ওয়ার্ড- ২৬,২৭,২৮), ফারহানা ইয়াসমিন আতিকা (ওয়ার্ড- ২৯,৩০,৩২) এবং আনোয়ারা বেগম (ওয়ার্ড- ৩১,৩৩,৩৪)।
তবে ঢাকা উত্তরে ২৬ নম্বর এবং দক্ষিণে ১৫, ২০, ২২, ২৪, ৩৬, ৩৯, ৪২, ৪৯, ৫৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
আর ঢাকা দক্ষিণে ১৪,১৫,১৮ ওয়ার্ডে এবং উত্তরে ২২,২৩,৩৬ ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও বিএনপি সমর্থিত প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
