২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা ‘বানাতে গিয়ে’ বিস্ফোরণ, ছাত্রদল নেতা আহত

যশোরের অভয়নগর উপজেলায় বোমা ‘বানানোর সময়’ বিস্ফোরণে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন, পরে যাকে পুলিশ আটক করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 09:27 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

রোববার সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুনকে (২৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি ছাত্রদলের উপজেলা পর্যায়ের নেতা বলে পুলিশ জানায়।

অভয়নগর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, সন্ধ্যায়  বুইকরা গ্রামের ইদ্রিস আলী গাজীর বাড়িতে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়।

পুলিশ গিয়ে মারাত্মক আহত অবস্থায় আব্দুল্লাহ আল মামুনকে আটক করে এবং পুলিশের প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বোমার বিস্ফোরণে মামুনের হাতা, পা ও বুকে ক্ষতের সৃষ্টি হয়েছে। পুড়ে গেছে ওই ঘরের তোষক।

ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, জালের কাটি, বিস্ফোরক, কাচের গুঁড়া, টিনের কৌটা ও টেপ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, ছাত্রদল নেতা মামুন নাশকতার উদ্দেশ্যে বোমা বানাচ্ছিলেন। ওই সময় বোমাটি বিস্ফোরিত হয়।