২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দিনে চট্টগ্রামে ১৬৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মনোয়নপত্র সংগ্রহের চতুর্থ দিনে  ১৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 08:01 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

রোববার মেয়র পদে দুজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৬ জন মনোনয়ন পত্র নেন।

তবে মেয়র পদে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন রোববার পর্যন্ত মনোনয়ন পত্র নেননি। তবে তিনি ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, মেয়র পদে ফখরুদ্দিন চৌধুরী ও গোলাম ইয়াজদানি নামের দুজন মনোনয়ন পত্র নিয়েছেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন এবং কাউন্সিলর পদে ১৪৬ জন মনোয়ন পত্র নিয়েছেন।

গত চার দিনে মেয়র পদে মোট পাঁচ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৩৫ জনসহ মোট ২৬৪ জন মনোনয়ন পত্র নিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে ও জমা দিতে পারবেন।