রিজভীকে ফের রিমান্ডে পাচ্ছে পুলিশ
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।
মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছিলেন।
রুহুল কবির রিজভীর অন্যতম আইনজীবী কামরুজ্জামান সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া ১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় তিন দিন, যাত্রাবাড়ী থানার মামলায় ১০ ফেব্রুয়ারি পাঁচ দিন, ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার অপর মামলায় পাঁচ দিন এবং ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে আটক করা হয় তাকে।
