২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসের সামনে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রত্যাশা করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন বিএনপির প্রবাসী নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 10:01 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার প্রচণ্ড শীতের মধ্যে ওয়াশিংটনে এই কর্মসূচিতে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেটিকাট, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া থেকে বিএনপি নেতা-কর্মীরা অংশ নেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক এই সমাবেশে যোগ দিয়ে বলেন, “শেখ হাসিনার মতো এমন স্বৈরাচার পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত আসেনি। তার নিষ্ঠুরতা এজিদ এবং সীমারকেও ছাড়িয়ে গেছে।”

“আজকেযে সঙ্কট চলছে তা শেখ হাসিনার সৃষ্টি। অবৈধ শেখ হাসিনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই,” বলেন তিনি।

ওই সময় সমাবেশে স্লোগান চলছিল- ‘ম্যাডাম অনাহারে কেন-প্রবাসীরা জানতে চায়’, ‘এই মুহূর্তে দরকার-তত্বাবধায়ক সরকার’, ‘জনতার একদাবি-হাসিনার পদত্যাগ’।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মোস্তফা কামাল পাশা বাবুল, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, জসীম ভুইয়া, গোলাম ফারুক শাহীন, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, এম এ বাতিন, হাবিবুর রহমান সেলিম রেজা, আতাউর রহমান আতা, মাজহারুল ইসলাম জনি, রুহুল আমিন নাসির প্রমুখ।