২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের সিংড়ায় পুলিশের কাজে বাধা প্রদান ও গাড়ি ভাংচুরের অভিযোগে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 11:34 AM

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দায়ের করা মামলার একটির বাদী পুলিশ, অন্যটির এক বাস মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে সিংড়া থানার এএসআই মাহবুব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে উপজেলা বিএনপির ৫৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া সোমবার দুপুরে বিএনপির মিছিল চলাকালে ভাংচুর করা বাসটির মালিক আব্দুর রহিম খান অন্য মামলাটি দায়ের করেন।

এতে উপজেলা বিএনপির ২৮ নেতাকর্মীর নামসহ আরও ৫০ জনকে আসামি করা হয় বলে জানান ওসি শফিকুল।

দুই মামলার আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ যুবদল ও ছাত্রদলের নেতারা।

সোমবার বিএনপির একটি বিক্ষোভ মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এ সময় ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।