বাংলাদেশ নিকট বন্ধুকে হারালো: খালেদা
সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়েছে বলে সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “তার মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম ও নিকট বন্ধুকে হারালো।”
প্রেস সচিব মারুফ কামাল খানের পাঠানো শোক বার্তায় প্রয়াত বাদশাহর আত্মার শান্তি কামনার পাশাপাশি সৌদি রাজপরিবার ও তার দেশের জনগণের প্রতি সমবেদনা জানান খালেদা জিয়া।
ফাইল ছবি
তার মৃত্যুর পর সৎভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ নতুন বাদশাহ হিসেবে দায়িত্ব নিয়েছেন।
