‘খালেদার বিরুদ্ধে হাজার হাজার মামলা হওয়া উচিৎ’
অর্থনৈতিক ক্ষতির জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে হাজার হাজার মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।
শুক্রবার চট্টগ্রাম নগরীর এলজিইডি ভবনে একটি বেসরকারি বিদ্যালয় আয়োজিত ‘লার্নিং ডিসঅ্যাবিলিটিস অ্যান্ড বিহেভিয়ার ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে ও ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মহসিন আলি বলেন, আজকে কপি ওয়ালারা কপি বেচতে পারতেছে না। টমেটো বেচতে পারতেছে না।
“কোথাও কোথাও বাংলাদেশে কোনো গাড়ি আসতেছে না। আমার এক্সপোর্টের জিনিস আরেক জায়গায় যাচ্ছে না। আমার ইমপোর্টের জিনিস আমার ফ্যাক্টরির জন্য আসতেছে না। আমার ফ্যাক্টরি আগামী দুয়েক দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে।”
মন্ত্রীর প্রশ্ন, “তার ক্ষতিপূরণ কে দেবে ? খালেদা জিয়া দেবে? এখন তো আমি বলব যে হাজার হাজার মামলা হওয়া উচিত। সি শুড বি ব্রট ইন টু ট্যাক্স ফর মার্ডার অ্যান্ড ইকোনোমিক লুসিং।
“এখন কারা বোমাবাজি করছে? ইজ বিএনপি ? নো, অল হায়ার্ড পিপল আর পেট্রোল বোম্বিং। সাম ইনভেস্টরস, ভেস্টেড ইন্টারেস্টেড পিপলস আর ডুয়িং দিস জব।”
জামায়াতে ইসলামীর বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “সো কলড জামাতি ইসলাম হু আর ওয়ার ক্রিমিনালস, দে আর টু বি পানিসড।
“দি প্রেজেন্ট জেনারেশন অব জামাতি ইসলাম, দে শুড বি ইন দ্য গ্রাউন্ড পলিটিকস, নরমাল পলিটিকস। উই শুড ফেস দেম। দে শুড ফেস আজ। দিস ইস ডেমোক্রেসি। বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ শুড বি হিন্ডারিং দি ডেভেলপমেন্ট অব কান্ট্রি।”
ফ্রোবেল প্লে স্কুল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শিশুদের ছড়া ও গান শোনান মন্ত্রী।
