২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপি-জামায়াতের ৫২ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় পুলিশের উপর হাতবোমা নিক্ষেপ, ট্রাকে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

শনিবার রাতে বগুড়া সদর থানার এসঅই শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জামায়াত নেতা আবিদুর রহমান, ছাত্র শিবির নেতা আলাউদ্দিন সোহেল, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।

শনিবার অবরোধে শহরের মাটিডালি মোড়ে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ ও ঝোপগাড়ীতে ট্রাকে অগ্নিসংযোগসহ ভাংচুর করে অবরোধকারীরা।

বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।