২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলির ব্যাংক হিসাব পরীক্ষা করছে দুদক

এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ ও তার স্ত্রী মমতাজ বেগমের ব্যাংক হিসাবের তথ্য তালাসে নেমেছে দূর্নীতি দমন কমিশন(দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 05:47 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

সম্প্রতি দূদক থেকে দেশে কার্যরত ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে সাবেক যোগাযোগমন্ত্রী ও তার স্ত্রীর ১৯৯০ সাল থেকে বর্তমান পর্যন্ত ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

সাবেক এই সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এই তথ্য চাওয়া হয়েছে বলে দুদকের চিঠিতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, “অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কর্নেল (অব.) অলি আহমেদ ও তার স্ত্রী মমতাজ বেগমের নামে ১৯৯০ থেকে বর্তমান সময় পর‌্যন্ত কোন সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, জামানত কিংবা সঞ্চয়পত্র আছে কি না, থাকলে তার বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করবেন।”

বছরের শুরুতেই দূদক অলি আহমেদকে জিজ্ঞাসাবাদ করে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

সাবেক বিএনপি নেতা অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি বর্তমানে বিএনপি-জামায়াতের ২০ দলীয় জোটের অধীনে সরকারবিরোধী আন্দোলনে রয়েছে।