এ্যানির বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ বৃহস্পতিবার বিকালে রাজধানীর রমনা থানায় এই মামলাটি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমর ভট্টাচার্য।
ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যানির সম্পদের বিষয়ে গত জানুয়ারিতে অনুসন্ধান শুরু করেছিল দুদক। তার নয় মাসের মধ্যে এই মামলা হল।
এছাড়া দুদকে দাখিল করা বিবরণীতে তিনি ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
বিএনপির আরো নেতার বিরুদ্ধে দুদক মামলা করেছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দলটির দাবি।
