২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ সভাপতি হজে

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 05:25 PM

Updated : 25 Apr 2022, 04:45 PM

শুক্রবার রাতে তিনি বিমানে রওনা হন বলে জানিয়েছেন ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহাগের সঙ্গে তার মাও হজ পালন করতে গেছেন।

এদিকে ছাত্রলীগ সভাপতি শনিবার ভোর ৫টার নিজের ফেইসবুক পাতায় নিজের ও মায়ের ছবিসহ একটি স্ট্যাটাসে সবার কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়েছেন।