চাঁ.নবাবগঞ্জে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের দলবদল
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও এর প্রধান জোটসঙ্গী জামায়াতে ইসলামীর স্থানীয় তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের শহীদ সাটু হলে এক অনুষ্ঠানে তাদের স্বাগত জানান সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম।
আরো আছেন শাহজাহানপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মো. মোর্তুজা মাস্টার, স্থানীয় জামায়াত নেতা ওবায়দুল হক মাস্টার ও মো. নওশাদ আলী।
নজরুল ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল ওদুদ এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশরাফ আলী মাস্টার, আশরাফুল হক মন্টু, লিয়াকত আলী ও রুমা।
