২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন খালেদা

নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 01:05 AM

Updated : 22 Aug 2022, 07:05 PM

মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে সহযোগী সংগঠনটির নেতা-কর্মীরা দেখা করতে এলে তাদের নিয়ে কেক কাটেন তিনি।

এ সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহসভাপতি রাবেয়া সিরাজ উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর জিয়াউর রহমান মহিলা দল প্রতিষ্ঠা করেন। 

প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে মহিলা দলের নেতা-কর্মীরা শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন।