নাটোরে ছাত্রলীগ নেতাসহ ৪ জনের সাজা
নাটোরের সিংড়া উপজেলায় মাদক রাখার দায়ে ছাত্রলীগ নেতার কারাদণ্ডসহ চারজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার ইটালি ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদকে ছয় মাসের কারাদণ্ড ও খাজুরা ইউনিয়নের চওড়া গ্রামের রইচ উদ্দিন (৪৫), আতাউর রহমান (৩৮) ও ছতর গ্রামের আব্দুল করিমকে (৩০) পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার বিকাল ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম তাদের দণ্ডাদেশ দেন। আদেশে অর্থদণ্ড অনাদায়ে দুই মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার রাতে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজুকে ৩০০ গ্রাম শুকনা গাঁজাসহ নিজ বাড়ি থেকে ও একই সময় উপজেলার চওড়া ও ছতর গ্রাম থেকে গাঁজা সেবনের অভিযোগে ওই তিন যুবককে আটক করে।
মঙ্গলবার বিকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ দণ্ডাদেশ দেন।
