২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার পুকুরে ওলামা লীগ নেতার ছেলের লাশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াস উদ্দিনের মালিকানাধীন একটি পুকুর থেকে আওয়ামী ওলামা লীগের এক নেতার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 11:20 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

সোমবার রাত ৮টার দিকে হীরাঝিল এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মোরসালীন (১৫) সিদ্ধিরগঞ্জ আটি এলাকার আমির হোসেন ভান্ডারির ছেলে।  আমির আওয়ামী ওলামা লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

নিহতের চাচা আলী হোসেন সাংবাদিকদের জানান, রোববার বিকালে খেলার কথা বলে বাসা থেকে বের হয় মোরছালীন। এর পর থেকেই সে নিখোঁজ ছিল।

সোমবার সন্ধ্যায় হীরাঝিল এলাকা বিএনপি দলীয় সাবেক এমপির মালিকানাধীন পুকুরে লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে তারা মোরছালীনের লাশ শনাক্ত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আলাউদ্দিন বলেন, “লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”