চীন যাচ্ছেন দুই যুবলীগ নেতা
দক্ষিণ এশীয় যুব সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন আওয়ামী যুবলীগের দুই কেন্দ্রীয় নেতা।
আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে যুবলীগ থেকে নির্বাচিত ওই দুই নেতা হচ্ছেন- কেন্দ্রীয় উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু ও কেন্দ্রীয় উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শ্যামল কুমার রায়।
চায়না কমিউনিস্ট ইউথ লীগের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে সোমবার দুপুরে তাদের তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানি প্রতিনিধিদের এই সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে। সব দেশের রাজনৈতিক দলের যুব প্রতিনিধিরা এই সম্মেলনে যাবেন।
আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেমিনার, মতবিনিময়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনসহ নানা কার্যক্রমে অংশ নেবেন তারা।
