শিবিরের সাবেক সভাপতি শফিকুল গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে শফিকুলের সঙ্গে দলটির আরো ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাকির হোসেন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামসহ ১৯ জনকে আটক করা হয়েছে।”
আটকের মধ্যে জামায়াতের মোহাম্মদপুর থানা আমির জিয়াউল আহসানও রয়েছেন বলে মোহাম্মদপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।
কী অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলেনি পুলিশ।
বিপ্লব কুমার বলেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
