২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

দশম সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতার মামলায় নীলফামারীর ডিমলা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 04:39 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও নাউতারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন (৩৬), পুসনা গ্রামের জামায়াতকর্মী নাজমুল হক (৫০) এবং তার ছেলে শিবিরকর্মী হাচান আলী (২৫)।

ডিমলা থানার ওসি শওকত আলী জানান, ভোরে নিজ বাড়ি থেকে নাজমুল হক ও হাচান আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দুপুরে নাউতারা বাজার থেকে গ্রেপ্তার করা হয় হেলাল উদ্দিনকে।

তিনি বলেন, “দশম সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সহিংসতার চালানোর অভিযোগে দায়ের করা মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা ওই মামলার এজাহারভূক্ত আসামি নন।”

গ্রেপ্তারকৃতদের বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।