২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের শ্বশুরের জন্য মিলাদে খালেদা

ছেলে তারেক রহমানের শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান প্রয়াত মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 12:30 AM

Updated : 22 Aug 2022, 06:51 PM

বুধবার রাত সাড়ে ৮টায় রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ধানমণ্ডির বাড়িতে তার ৩০তম মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ শেষে তার আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এই সময় তারেকের শাশুড়ি সৈয়দা আরজুমান্দ বানু, তার বড় মেয়ে শাহিনা জামান বিন্দুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল-হক, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এ গনি, আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান,গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, ইনাম আহমেদ চৌধুরী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, শিরিন সুলতানা, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব মিলাদে অংশ নেন।

২০ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, আবুল হাসনাত আমিনি, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, ফরিদুজ্জামান ফরহাদ, সাম্যবাদী দলের সৈয়দ সাঈদ আহমেদও মিলাদে অংশ নেন।

মিলাদের পর খালেদা জিয়া প্রয়াত মাহবুব আলী খানের পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।

এম এ খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি পরিষদসহ পরিবারের সদস্যরা সকালে বনানীতে তার কবরে ফুল দেয়।