২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন ঠেকাতে মোশাররফকে ছাড়ছে না সরকার: ফখরুল

উচ্চ আদালত থেকে জামিনের পরও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে মুক্তি না দেয়ার প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 09:18 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

সোমবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে খন্দকার মোশাররফকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে যে কোনো ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, “সরকার জুলুম নির্যাতন-গুম-অপহরণ-গুপ্তহত্যার ভয়ঙ্কর নির্মমতার পাশাপাশি বিরোধী দলকে নেতৃত্বশূন্য করার জন্য মিথ্যা মামলা দিয়ে জাতীয় নেতাদের গ্রেপ্তার করে হয়রানি করছে।

“খন্দকার মোশাররফ হোসেন উচ্চতর আদালত থেকে জামিন পাওয়ার পরও সরকার নানা কারসাজি করে তাকে কারারুদ্ধ করে রেখেছে।আমরা মনে করি, আন্দোলনকে দমন করার আগাম পদক্ষেপ হিসেবেই তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।”

সরকারের দমন-পীড়ন উপেক্ষা করেই নির্দলীয় সরকারের আন্দোলন এগিয়ে নেয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।