২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরে খালেদার মিলাদ

শবে বরাত উপলক্ষে শুক্রবার রাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 10:38 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

মিলাদের আগে তিনি বিএনপি নেতা-কর্মীদের নিয়ে প্রয়াত নেতার কবরে ফাতেহাও পাঠ করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে এই মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, খায়রুল কবীর খোকন, আবুল খায়ের ভুঁইয়া, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, শাম্মী আখতার, আবদুল কাদের ভ্ইুয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক প্রমুখ।

এর আগে বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।