২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৫ ছাত্রলীগ কর্মী আটক

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে ধারালো অস্ত্রসহ ছাত্রলীগের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 08:42 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন মো. মুহিবুর রহমান, সুমন বাবু শীল, ইখতেখারুজ্জামান, রিফাত আহমদ ও জুনেদ চৌধুরী।

শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১ টার দিকে পঙ্কজ গ্রুপের বেশ কয়েকজন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে এমসি কলেজ ক্যাম্পাসে ঢোকে।

এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে ৫টি রামদাসহ ৫ জনকে আটক করে।

বিকেলে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

গত কয়েকদিন থেকে এমসি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে পঙ্কজ ও হিরণ মাহমুদ নিপু পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।