২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:34 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি  দুই হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক আমজাদ হোসেন (৪২) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রূপসা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস বাসে (কক্সবাজার-জ-১১-০১৭৪) তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ আমজাদকে আটক করা হয়।