জামিন নিতে এসে কারাগারে বিএনপির নেতা-কর্মীরা
যানবাহন ভাংচুর ও অগ্নিসংযাগের মামলায় গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার এক কাউন্সিলরসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (৫ মে) গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নির্মলেন্দু দাস তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাজীপুর জেলা জজ আদালতের কৌসুলী আইনজীবী সোহেল গাজী সাংবাদিকদের জানান, সোমবার বেলা ১১টার দিকে অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
শুনানী শেষে আবেদন নামঞ্জুর করে আদালত।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ১৯ অক্টোবর অভিযুক্তরা কালীগঞ্জ পৌর এলাকায় একটি পিক আপ ও একটি ট্রাক ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়।
ওই ঘটনার সঙ্গে জড়িত প্রায় অর্ধশত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করে। মামলায় পৌর কাউন্সিলর ছাড়াও কালীগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মী রয়েছেন।
