শ্রমিক দলের সভাপতি আনোয়ার, নাসিম সম্পাদক
মো. আনোয়ার হোসাইনকে সভাপতি ও নুরুল ইসলাম খান নাসিমকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা হয়েছে।
বিএনপির এই সহযোগী সংগঠনের কাউন্সিলের এক সপ্তাহ পর রোববার নির্বাচন সংক্রান্ত সাবজেক্ট কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।
গত ২০ এপ্রিল শ্রমিক দলের সপ্তম কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতভাবে নোমানের নেতৃত্বে সাবজেক্ট কমিটি গঠন করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানানো হলেও শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়নি।
নোমান বলেছেন, সংগঠনের বিদায়ী সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ। তিনি সুস্থ হলে কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে।
দীর্ঘ এক দশকের বেশি সময়ে নজরুল ইসলাম খান শ্রমিক দলের সভাপতি ছিলেন।
