সিলেট জেলা বিএনপির কমিটি ঘোষণা
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও নতুন কমিটির যুগ্ম আহবায়ক আবদুল গফ্ফার জানান, মঙ্গলবার রাত ১১ টায় ১০ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গফফার জানান, এর আগে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে এ কমিটি অনুমোদন করেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন নুরুল হক। যুগ্ম আহ্বায়করা হলেন তিনি নিজে এবং বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম।
এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল গফ্ফার।
কমিটিতে প্রথম সদস্য রাখা হয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে।
এ আহ্বায়ক কমিটি ৪৫ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
নতুন কমিটিতে জেলার ছয়টি সংসদীয় আসনের সাবেক এমপি, দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য, জেলা, পৌর ও থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং নতুন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার কথাও বলা হয়েছে।
