২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 11:52 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় এই সাক্ষাৎ হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।

ডানকান জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে গুলশানে খালেদার বাসায় যান। প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠকের পর রাত ৯টা ১০ মিনিটের দিকে সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রীর গাড়িবহর বিএনপি চেয়ারপারসনের বাসা থেকে বেরিয়ে যায়।

সাক্ষাতে বিএনপি প্রধানের সঙ্গে ডানকানের আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো পক্ষ কিছু জানায়নি।

এদিকে রাত সাড়ে ৯টায় গুলশানের বাসায় সিঙ্গাপুরের হাই কমিশনার চান হ্যাং উইং খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ৪০ মিনিট স্থায়ী সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।