২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের মদদদাতাদেরও বিচার হবে: হাসিনা

যারা যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে তাদেরও বিচারের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

এমভি বাঙালি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 03:50 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

এম ভি বাঙালি উদ্বোধনের পর তাতে চড়ে চাঁদপুরের মতলবের মোহনপুর যাওয়ার পর ডেকে দাঁড়িয়েই মেঘনা পাড়ে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এম ভি বাঙালি উদ্বোধনের পর তাতে চড়ে চাঁদপুরের মতলবের মোহনপুর যাওয়ার পর ডেকে দাঁড়িয়েই মেঘনা পাড়ে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাঁদপুরের মতলবের মোহনপুরে জাহাজে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে নদীর পাড়ে দাঁড়িয়ে মানুষ চাঁদপুরের মতলবের মোহনপুরে জাহাজে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে নদীর পাড়ে দাঁড়িয়ে মানুষ

নৌপথে জোর প্রধানমন্ত্রীর

ভাসলো ‘এমভি বাঙালি’

চাঁদপুরের মোহনপুরে এমভি বাঙালির ডেকে দাঁড়িয়ে মেঘনা তীরে সমবেত হাজারো মানুষের উদ্দেশে বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকার সদরঘাটে যাত্রীবাহী নৌযান এমভি বাঙালি উদ্বোধনের পর এটিতে করে চাঁদপুর রওনা হন প্রধানমন্ত্রী। দুপুরে মতলব উপজেলার মোহনপুরে পৌঁছে ডেকে দাঁড়িয়েই বক্তব্য দেন তিনি।

হাসিনা বলেন, “পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর হত্যা-ক্যু ষড়যন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতা দখল করেছিল; ক্ষমতা দখলের পরে লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল, তাদের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে।

“যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। কেউ তা বানচাল করতে পারবে না।”

একাত্তরের যুদ্ধাপরাধীদের স্বাধীন বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়াকে দায়ী করে আসছেন আওয়ামী লীগ নেতারা।

মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হাসিনা বলেন, “মুজিব আদর্শের সকল সৈন্যকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা, সংবিধান ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে।”

“বাংলার মানুষের মুখে হাসি ফোটাবো। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। দরকার হলে বাবার মতো বুকের রক্ত দিয়ে যাব,” জনতার উদ্দেশে বলেন তিনি।

ঢাকা থেকে রওনা হয়ে মোহনপুরের পথে জাহাজে থেকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে বুড়িগঙ্গা, মেঘনা ও শীতলক্ষ্যা নদীর নাব্যতা বৃদ্ধি,  পরিবেশদূষণ রোধে বর্জ্য পদার্থের প্রবেশমুখ বন্ধ এবং অবৈধ অবকাঠামো অপসারণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এসব কাজে গতি আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনাও হাসিনা দেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  মাহবুবূল হক শাকিল সাংবাদিকদের জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ কাজী ফিরোজ রশিদ চৌধুরী, হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।

চাঁদপুরের মতলবের মোহনপুরে জাহাজে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে নদীর পাড়ে দাঁড়িয়ে মানুষ

চাঁদপুরের মতলবের মোহনপুরে জাহাজে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে নদীর পাড়ে দাঁড়িয়ে মানুষ

চাঁদপুরের মতলবের মোহনপুরে জাহাজে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে নদীর পাড়ে দাঁড়িয়ে মানুষ

বুড়িগঙ্গা থেকে মোহনপুর পর্যন্ত যাত্রায় বিভিন্ন স্থানে নদীর দু’পাড়ে দাঁড়ানো হাজার হাজার জনতা হাত নেড়ে এবং স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

মোহনপুর বিআইডাব্লিউটিসি লঞ্চ ঘাটে এবং তার দু’দিকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে স্থানীয় হাজারো নারী-পুরুষ প্রধানমন্ত্রীর কথা শোনেন। কোমর পানিতে দাঁড়িয়েও অনেককে স্লোগান দিতে দেখা যায়।

প্রধানমন্ত্রী মেঘনাতীরে সমবেত জনতার উদ্দেশে বলেন, “বাংলাদেশের তৈরি এই স্টিমারে করেই মোহনপুর এসেছি।”

বক্তৃতার পরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে মোহনপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতারা নৌযানে উঠে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।