২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসলামকে দুদকের নোটিস

সম্পদের বিবরণ দিতে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক ও তার স্ত্রী মাকসুদা হককে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 09:08 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, উভয় সংসদ সদস্যকে নোটিস পাওয়ার সাতদিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে।

গত মহাজোট সরকারের যে সাতজন মন্ত্রী ও সংসদ সদস্যদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুদক, তার মধ্যে আসলাম ও জব্বারও রয়েছেন।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামের বিরুদ্ধে মিরপুর সরকারি বাংলা কলেজ সংলগ্ন এলাকায় ১৪১ একর জমি অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে।

সাতক্ষীরার সংসদ সদস্য জব্বারের গত পাঁচ বছরে সম্পদ বৃদ্ধির হার অস্বাভাবিক মনে করছে দুদক। কমিশনের এক কর্মকর্তা জানান, জাতীয় পার্টির এই নেতা গত ৫ বছরে ঢাকা শহরে বেশ কয়েকটি বাণিজ্যিক ভবনের মালিক হয়েছেন বলে তথ্য দুদকের হাতে রয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ ফেব্রুয়ারি দুদক কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন জব্বার। আসলাম এসেছিলেন গত ৫ মার্চ।

আসলামের সম্পদ অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মেজবাহ উদ্দিন। জব্বারের সম্পদ অনুসন্ধান করছেন দুদকের উপ পরিচালক মাসুদুর রহমান।