২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মহিলা দলের মিছিল থেকে ২ নেতা আটক

নারী দিবসে ঢাকায় মহিলা দলের মিছিলে পুলিশি বাধার প্রতিবাদে রাজশাহী জেলা মহিলা দলের কালো পতাকা মিছিল থেকে জেলা  সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 01:54 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

সোমবার সকালে নগরীর হোসেনীগঞ্জ এলাকা থেকে কাল পতাকা মিছিল বের করে জেলা মহিলা দল। জেলা মহিলা দলের সভাপতি রোকসানা বেগম টুকটুকির নেতৃত্বে  মিছিলটি সোনাদীঘির মোড়ে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়।

গত ৮ মার্চ জাতীয়তাবাদী মহিলা দলের মিছিলে বাধা দেয় পুলিশ। এর প্রতিবাদে সোমবার সাড়া দেশে কালো পতাকা মিছিলের ঘোষণা দেয় বিএনপির এই সহযোগী সংগঠনটি।