২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

লালমনিরহাটে পৃথক অভিযানে পাঁচ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 11:12 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার বিকালে আদিতমারী থানা পুলিশ তিস্তার চরাঞ্চল থেকে গ্রেপ্তার করে উপজেলা শিবির সভাপতি আসাদুল ইসলামকে (২১)। আসাদুল আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

আদিতমারী থানার এসআই সামিউল ইসলাম জানান, উপজেলার চন্ডিমারী চরাঞ্চলের একটি মসজিদে কয়েকদিন আগে গোপন বৈঠক করে ওই শিবির নেতা। গোপন সংবাদ পেয়ে ওইদিন অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ।

রোববার দিনভর এসআই সামিউলের নেতৃত্বে একদল থানা পুলিশ তিস্তার চরাঞ্চলে অভিযান চালায় এবং বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ভোররাত থেকে দুপুর পর্যন্ত পাটগ্রাম উপজেলার মোমিনপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ চার জামায়াতকর্মীকে গ্রেপ্তার করে।

এরা হলেন পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের খয়বর আলীর ছেলে হাবিবুর রহমান(৪৫), নাসির উদ্দিনের ছেলে ভুট্টু মিয়া(৩৮), আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও হাবিবুল্লার ছেলে আব্দুল জলিল (৩৮)।

পাটগ্রাম থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, গ্রেপ্তারতদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগের মামলা রয়েছে।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতে হাজির করার পর জেল হাজতে পাঠানো হয়েছে।