২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বীকৃতি পেল আ. লীগের ফেইসবুক পাতা

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাতাটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 04:52 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়া দলটির পাতাটি মঙ্গলবার ফেইসবুক কর্তৃপক্ষের স্বীকৃতি পায়।

ফলে এখন আওয়ামী লীগের ফেইসবুক পাতার ডানপাশে নীল টিক চিহ্ন দেখা যাবে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড পেইজ’ লেখা ভেসে উঠছে।

আওয়ামী লীগের এই পাতার ‘লাইক’ সংখ্যা মঙ্গলবার বিকাল পর্যন্ত ছিল ১ লাখ ১৬ হাজার।

এই পাতার মাধ্যমে সরকার ও দলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগ। পাশাপাশি বিএনপি-জামায়াতের বিভিন্ন ‘অপতৎপতার’ তথ্য-প্রমাণও তুলে ধরা হয়।