২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরগঞ্জে প্রার্থী বাছাই: বিএনপি অফিসে অগ্নিসংযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর দলীয় কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি ও বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 09:05 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার বিকালে কাকনহাটি গ্রামে এক নেতার বাড়িতে এ সংঘর্ষে দলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম জানান, দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে ঈশ্বরগঞ্জে বিএনপি থেকে চেয়ারম্যান পদে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

শনিবার বিকালে ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ শাহ নুরুল কবির শাহীনের কাকনহাটি গ্রামের বাড়িতে একজন প্রার্থী ঠিক করার জন্য তৃণমূল নেতাকর্মীদের সভা হচ্ছিল।

সভায় কর্মী-সমর্থকদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জেরে বিএনপি কার্যালয়ে একপক্ষ ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হন, বলেন ওসি।