২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আ.লীগ নেতা খুন

পায়ের রগ কেটে ও ছুরিকাঘাত করে জামালপুরে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 04:47 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার সকালে  সদর উপজেলার রঘুনাথপুর খালপাড় থেকে হাত-পা বাঁধাবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওয়াজেদ আলী (৪০) সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাতেম আলী।

সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার বলেন,  “পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যার পর পায়ের রগ কাটা এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে।”

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

পেশায় সহকারী দলিল লেখক ওয়াজেদ বুধবার বিকালে জামালপুর সদর সাব রেজিস্ট্রার অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।