সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জে বুধবার স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেন জানান, শহরের চামড়াপট্টি এলাকা থেকে দুপুরে হাসিনুর রহমান হাসিকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
হাসি জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক নাসির উদ্দিন জানান, হাসিনুর রহমান হাসি নাশকতা, পুলিশের কাজে বাধা প্রদান এবং ভাংচুর-অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা ৮টি মামলার এজাহারভুক্ত আসামি।
চামড়া ব্যবসায়ী হাসিনুর জেলা শহরের মাছুমপুর মহল্লার বাসিন্দা।
