৫ বিএনপি নেতাকে গ্রেপ্তার-হয়রানি নয়
যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ পাঁচ নেতাকে নতুন করে কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বাকি চার নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।আলাদা রিট আবেদনের শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির বেঞ্চ রোববার এ আদেশ দেয়।শুনানিতে আসামিপক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ জে মোহাম্মদ আলী শুনানিতে বলেন, বিভিন্ন সময় ১৮ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের একাধিক মামলায় এই পাঁচ নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আশঙ্কা থেকেই এ আবেদন করা হয়।মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও শিমুল বিশ্বাসকে গত ৮ নভেম্বর গ্রেপ্তার করা হয়।বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।এর আগে এক আদেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও হয়রানি-গ্রেপ্তার করার নির্দেশ দেয় হাইকোর্ট।
