‘সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে ব্যর্থতা রয়েছে’
নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মমতাজউদ্দিন মেহেদি।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধনে সংগঠনের সাবেক এই সম্পাদক, “আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্যনির্বাহী কমিটির সদস্য হলেও এটা স্বীকার করতে কোন দোষ নেই, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সরকারের ব্যর্থতা রয়েছে।”
দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিমল চন্দ্র গুহ, অরবিন্দ কুমার রায়, বিভাষ চন্দ্র বিশ্বাস, রঞ্জন চক্রবর্তী, মিন্টু কুমার মণ্ডল ও অমিত দাস গুপ্ত প্রমুখ।
