২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের আট দিন পর নারায়ণগঞ্জে এক যুবদলকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 07:06 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার বিকেল পৌনে ৫টায়  রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া পিনিশঘাট এ লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আমজাদ হোসেন (২৬) তারাব দক্ষিণপাড়া এলাকার আব্দুল হকের ছেলে।

তিনি তারাব পৌর যুবদলের সদস্য ছিলেন বলে জানান পৌর যুবদলের সাধারণ সম্পাদক আফজাল কবির।

গত ৩ জানুয়ারি থেকে নিখোঁজ হন আমজাদ। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় ডায়েরি করা হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর।

তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসী জানায়,  শনিবার বিকেলে এলাকাবাসী উপজেলার নোয়াপাড়া পিনিশঘাটে শীতলক্ষ্যা নদীর তীরে বস্তাবন্দি লাশ দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।