সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত
সিলেটে দুর্বৃত্তদের হামলায় এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।
রোববার বিকালে উপশহরের যথরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত মোশাহিদ খান (২৮) মহানগরের ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে পুলিশ জানায়।
তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহানগর পুলিশের সহকারী কমিশানার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, বিকাল সাড়ে ৪টার দিকে সন্ধ্যায় যথরপুরে একটি দোকানে বসেছিলেন মোশাহিদ।
এ সময় মোটরসাইকেলযোগে ৭-৮ জন যুবক এসে তাকে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আহত মোশাহিদের দাবি, ছাত্রশিবিরের কর্মীরা তার উপর হামলা চালিয়েছে।
